News Flash

  • Home
  • Uncategorized
  • পানিসাগরে রেল থেকে উদ্ধার দেড় কোটি টাকার ব্রাউনসুগার
Image

পানিসাগরে রেল থেকে উদ্ধার দেড় কোটি টাকার ব্রাউনসুগার

brown sugarনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ ফের ব্রাউনসুগার উদ্ধার৷ এবারে শিলচর-আগরতলা রেল থেকে৷ ১ কেজি ৩৬৫ গ্রাম ব্রাউনসুগার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ উদ্ধার হওয়া ব্রাউনসুগারের মূল্য প্রায় দেড় কোটি টাকা৷ তবে কাউকেই আটক করা সম্ভব হয়নি৷
সংবাদে প্রকাশ, ১৫৯ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের কাছে গোপন সূত্রে খবর ছিল শিলচর-আগরতলা ০৫৬৬৫ নম্বরের রেলে করে ব্রাউনসোগার চোরাচালান করা হচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে বিএসএফের ঐ ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট কুলজিৎ সিংহ বিশাল সংখ্যায় জওয়ানদের নিয়ে পানিসাগর স্টেশনে যান৷ সেখানে রেলটি পৌঁছতেই বিএসএফ তল্লাসী অভিযান চালায়৷ ব্রাউনসুগারের ছোট ছোট প্যাকেটগুলি একটি বড় প্যাকেটে রাখা ছিল৷ জওয়ানরা ব্রাউনসোগার উদ্ধার করতে সক্ষম হলেও কাউকেই আটক করতে পারেনি৷ পরে বিএসএফ কর্তৃপক্ষ উদ্ধার হওয়া ব্রাউনসুগার জিআরপিএস এর ওসি ইন্দজিৎ সিনহার হাতে তুলে দিয়েছে৷
এদিকে এর আগেও গত মাসে এই ১৫৯ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের জওয়ানরা ব্রাউনসুগার সহ এক ব্যক্তিকে আটক করেছিল৷ ত্রিশ লক্ষ টাকার ব্রাউনসুগার সহ এক পাচারকারী বিএসএফের জালে ধরা পড়েছিল৷ ঘটনাটি ঘটেছিল১২ জুন ধর্মনগর মোটরস্ট্যান্ডের কাছে৷ ধৃত যুবকের নাম গিয়াস উদ্দিন৷ তার কাছ থেকে ৪০০ গ্রাম ব্রাউনসুগার বাজেয়াপ্ত করা হয়েছিল৷ পরে তাকে ধর্মনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করেছিল বিএসএফ কর্তৃপক্ষ৷
সংবাদে প্রকাশ, ধর্মনগরের বিষ্ণুপুর এলাকায় কর্তব্যরত বিএসএফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের কাছে গোপন সূত্রে খবর ছিল একটি গাড়িতে করে পাচারকারী প্রচুর পরিমাণে ব্রাউনসুগার পাচার করছে৷ সেই গোপন খবরের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা ধর্মনগর আইএসবিটি এর সামনে যানবাহন চেকিংয়ের কর্মসূচী হাতে নেয়৷ টিআর-০১-বি-১৪৫৮ নম্বরের একটি গাড়িতে তল্লাসী চালনোর সময় গিয়াস উদ্দিনকে সন্দেহ জনক বলে মনে হয় বিএসএফ জওয়ানদের৷ তার ব্যাগে তল্লাসী চালিয়ে ৪০০ গ্রাম ব্রাউনসুগার উদ্ধার করেছিল৷
বিএসএফ জওয়ানরা তাকে ক্যাম্পে নিয়ে যায়৷ তাকে জোর জিজ্ঞাসাবাদ করা হয়৷ তার কাছ থেকে নেশা সামগ্রী চোরাচালানের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বিএসএফের হাতে লেগেছিল৷ তদন্তের স্বার্থে বিএসএফ বিষয়টি প্রকাশ্যে আনেনি৷ এদিকে পরে বিএসএফ কর্তপক্ষ উদ্ধার হওয়া ব্রাউনসোগারের নমুনা বর্হিরাজ্যে পরীক্ষার জন্য পাঠানোর উদ্যোগ নিয়েছে৷ অন্যদিকে পরে রাতেই বিএসএফ জওয়ানরা ধৃত পাচারকারী গিয়াস উদ্দিনকে ধর্মনগর থানায় হস্তান্তর করেছিল৷ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা নেওয়া হয়৷ পুলিও ধৃত যুবককে জোর জিজ্ঞাসাবাদ করেছে তথ্য অনুসন্ধানের জন্য৷
এদিকে, একের পর এক মাদক উদ্ধারের ঘটনায় বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ রাজ্যে নেশা চোরাচালানের একটি বড় চক্র সক্রিয় রয়েছে৷ এই চক্রটি রাজ্যের যুব সমাজের হাতে এইসব মাদক সরবরাহ করে চলেছে৷ এই চক্রটি আন্তঃরাজ্য বলে জানা গিয়েছে৷ অবিলম্বে পুলিশ প্রশাসনকে এই মাদক চোরাচালান চক্রের পান্ডাদের জালে তুলতে সফল না হলে যুব সমাজ ধবংসের পথে চলে যাবে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top