News Flash

  • Home
  • দিনের খবর
  • রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি
Image

রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.) : অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এরসঙ্গে উপরাষ্ট্রপতি আজকের দিনকে একটি যুগান্তকারী দিন হিসেবে বর্ণনা করেছেন।

উপরাষ্ট্রপতি ধনখড় সামাজিক মাধ্যম এক্স-এ এব্যাপারে নিজের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “পবিত্র জাতীয় গর্বের নবজাগরণ উদযাপনের মুহূর্ত প্রত্যক্ষ করা আনন্দের।” তিনি আরও লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানাই কারণ ১১ দিন ধরে চলা কঠোর আচার-অনুষ্ঠানের পর সাধু-সন্ন্যাসীদের উপস্থিতিতে তিনি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছেন। ২২ জানুয়ারি ইতিহাসে লেখা হয়ে থাকবে।”
উপরাষ্ট্রপতি আরও লেখেন, আসুন আমরা চারিদিকে জ্ঞান, শান্তি, সম্প্রীতি আনতে ভগবান শ্রী রামের সততা, ক্ষমা, সাহসিকতা, সততা, নম্রতা এবং সহানুভূতির মূল্যবোধকে জীবনে অগ্রগতির জন্য গ্রহণ করি।

Releated Posts

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top