News Flash

  • Home
  • দিনের খবর
  • রাম মন্দির উদ্বোধনের আনন্দে মাতোয়ারা কোচবিহারের সীমান্ত শহর
Image

রাম মন্দির উদ্বোধনের আনন্দে মাতোয়ারা কোচবিহারের সীমান্ত শহর

চ্যাংরাবান্ধা, ২২ জানুয়ারি (হি. স.) : অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় যেমন সাজো সাজো রব তেমনি ইন্দো কোচবিহারের বাংলা সীমান্তের চ্যাংরাবান্ধাতেও এই উদ্বোধন ঘিরে উদ্দীপনা চরমে।

চ্যাংরাবান্ধা বাজারের বিভিন্ন দোকানে রাম লালার ছবি সম্বলিত টি-শার্ট, কপালে বাঁধার গৈরিক ব্যান্ড, হাতের ব্যান্ড, রামের ছবি সম্বলিত পতাকা, মঙ্গলঘট, প্রদীপ বিক্রি হয়েছে দেদার। চ্যাংরাবান্ধা বাজারের ব্যবসায়ী মিতুল সাহার কথায়, ‘বিগত দুই দিন থেকেই গৈরিক পতাকা সহ ভগবান রামের ছবি সবকিছুর বিক্রি মোটামুটি ভালোই চলছে। তবে রবিবারের বিক্রি সর্বাধিক।

এদিকে বাজারের ভিড় ছাড়াও চ্যাংরাবান্ধা রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে সোমবার সারাদিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন রয়েছে। চ্যাংরাবান্ধার ভিআইপি মোড়ের কাছে নির্মীয়মাণ হনুমান মন্দির চত্বরে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। তারপর সমগ্র চ্যাংরাবান্ধা জুড়ে বিশাল শোভাযাত্রা হনুমান মন্দির থেকে শুরু হয়। পরবর্তীতে সারাদিন ধর্মীয় ভজন চলবে। সন্ধ্যায় বিশেষ সংকীর্তন ও এলাকাবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।

Releated Posts

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026

তিন নতুন বিচারপতিকে শপথ পাঠালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): সুপ্রিম কোর্টের তিন নবনিযুক্ত বিচারপতিকে মঙ্গলবার শপথবাক্য পাঠ করালেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত।…

ByByNews Desk Oct 6, 2026

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top