News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভূমিধসে বিপুল প্রাণহানি, দক্ষিণ-পশ্চিম চিনে প্রাণ হারালেন ৪৭ জন
Image

ভূমিধসে বিপুল প্রাণহানি, দক্ষিণ-পশ্চিম চিনে প্রাণ হারালেন ৪৭ জন

বেজিং, ২২ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ-পশ্চিম চিনের ইউনান প্রদেশের ভয়াবহ ভূমিধসে প্রাণ হারালেন অন্ততপক্ষে ৪৭ জন। চিনের সময় অনুযায়ী সোমবার সকাল ৫.৫১ মিনিট নাগাদ ঝাওটং-এর টাংফাং শহরের লিয়াংশুই গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। প্রায় ১৮টি বাড়ির ৪৭ জন ভূমিধসের নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। ১৮টি বাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ঘটনাস্থলে ২০০ জনের বেশি উদ্ধারকর্মী এবং কয়েক ডজন ফায়ার ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জাম সহকারে উদ্ধার অভিযান শুরু হয়েছে। অনেকেই নিখোঁজ বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে তাঁদের সন্ধান। প্রবল ঠান্ডার মধ্যে আচমকাই কেন এই ভূমিধস সে বিষয়ে কিছু জানা যায়নি।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিপুল ভোট, পার হল ৮০ শতাংশের গণ্ডি

কলকাতা, ৬ অক্টোবর(আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।…

ByBySandeep Biswas Oct 6, 2026

প্রধানমন্ত্রী মোদির ২৫ বছরের নেতৃত্বের প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব, দেওয়া হল ‘স্ট্যান্ডিং ওভেশন’

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাহী পদে সরকারের প্রধান হিসেবে টানা ২৫ বছর নেতৃত্ব দেওয়ার মাইলফলককে…

ByByNews Desk Oct 6, 2026

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আহত ১১ ভারতীয়

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ওমান উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিস-এ হামলার তীব্র নিন্দা জানাল ভারত।…

ByByNews Desk Oct 6, 2026

ডুপ্লিকেট ভোটার সরানোর দাবি আগে, এখন প্রক্রিয়ার বিরোধিতা: এস আই আর নিয়ে কংগ্রেসের ‘দ্বিচারিতা’ তুলে ধরল বিজেপি

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ অনিয়মের অভিযোগ তুলে প্রধান…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top