News Flash

  • Home
  • দেশ
  • শীতে কাঁপছে তিলোত্তমা; পারদ নামল ১২.১ ডিগ্রিতে, উত্তর ও দক্ষিণবঙ্গে জমজমাট ঠান্ডা
Image

শীতে কাঁপছে তিলোত্তমা; পারদ নামল ১২.১ ডিগ্রিতে, উত্তর ও দক্ষিণবঙ্গে জমজমাট ঠান্ডা

কলকাতা, ২২ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে মহানগরী তিলোত্তমা, জমজমাট ঠান্ডা রয়েছে উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গেই। সোমবার একধাক্কায় অনেকটাই নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নীচে। সোমবারই এই মরসুমের শীতলতম দিন। এর আগে ১৩ জানুয়ারি ১২ ডিগ্রির সেলসিয়াসে নেমেছিল কলকাতার তাপমাত্রা।

শুধু কলকাতা নয়, রাজ্য জুড়েই কমেছে তাপমাত্রা। জেলাগুলিতে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে সোমবার। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা একই রকম পরিস্থিতি থাকবে। মঙ্গলবারের পর থেকেই আবার আবহাওয়া পরিবর্তন হতে পারে বলা মনে করা হচ্ছে। আগামী ২৪ জানুয়ারি বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার সিকিমে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। আর তার প্রভাব পড়তে পারে দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায়।

Releated Posts

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026

২১ কিলোমিটার উচ্চতায় দেশীয় হাই-অল্টিটিউড এয়ারশিপের সফল পরীক্ষা ডিআরডিও-র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম (এইচএপিএস)-এর সফল উড়ান পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও…

ByByNews Desk Oct 6, 2026

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top