News Flash

Image

ফের চিকিৎসক নিগ্রহের ঘটনা রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি :  ফের চিকিৎসক নিগ্রহের ঘটনা রাজ্যে।  কতিপয় দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছেন চিকিৎসক ডা. সপ্তদ্বীপ দাস। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অল ত্রিপুরা গভমেন্ট ডক্টর এসোসিয়েশন। 

 ঘটনার বিবরণে প্রকাশ, গত মঙ্গলবার, ১৬/০১/২০২৪ তারিখ রাতে, কতিপয় দুষ্কৃতিকারী গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে’র কর্তব্যরত চিকিৎসক ডা. সপ্তদীপ দাসের উপর বিনা প্ররোচনায় দলবদ্ধভাবে  আক্রমণ চালায়। এই ঘটনায় চিকিৎসক ডা. সপ্তদীপ দাস গুরুতর ভাবে যখম হন। প্রাথমিক চিকিৎসার পর তাকে গোমতী জেলা হাসপাতাল, টেপানিয়ায় স্থানান্তরিত করা হয়। তার মাথায় আঘাত থাকাতে সিটি স্কান করানোর পর আগরতলা গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও জিবিপি হাসপাতালে পাঠানো হয় নিউরোসার্জারী এবং নিউরোলজি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসার জন্য। 

অল ত্রিপুরা গভর্মেন্ট ডক্টরস এসোসিয়েশন এই ঘৃণ্য ও বর্বর আক্রমনের তীব্র নিন্দা জানিয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন এসোসিয়েশন। 

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top