News Flash

  • Home
  • দেশ
  • উপলক্ষ্য রাম মন্দিরের উদ্বোধন, গুজরাটে ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা
Image

উপলক্ষ্য রাম মন্দিরের উদ্বোধন, গুজরাটে ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা

আহমেদাবাদ, ২০ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে আগামী ২২ জানুয়ারি, সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করল গুজরাট সরকার। ওই দিন দুপুর আড়াইটে পর্যন্ত গুজরাট সরকারের অধীনস্থ সমস্ত সরকারি দফতরে ছুটি থাকবে। এছাড়াও দুপুর আড়াইটে পর্যন্ত ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠানেও। শনিবার গুজরাট সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। দেশজুড়ে ইতিমধ্যেই উৎসবের আবহ। এমন সুদিনে রাম-আবেগের সাক্ষী হতে চায় গুজরাট সরকারও। তাই ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার গুজরাট সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে ছুটির ঘোষণা করা হয়েছে। ওই দিন দুপুর ২.৩০ পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে। তার পর থেকে বাকি সময় কাজ হবে।

Releated Posts

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top