News Flash

  • Home
  • দেশ
  • হেমন্ত সোরেনকে তাঁর বাসভবনেই জেরা ইডি-র, বাইরে কেঁদে ভাসালেন অনুরাগীরা
Image

হেমন্ত সোরেনকে তাঁর বাসভবনেই জেরা ইডি-র, বাইরে কেঁদে ভাসালেন অনুরাগীরা

রাঁচি, ২০ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তাঁর রাঁচির বাসভবনেই জিজ্ঞাসাবাদ শুরু করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকরা। শনিবার দুপুরের দিকে হেমন্ত সোরেনের বাসভবনে পৌঁছন ইডি-র আধিকারিকরা। ইডি-র অষ্টম সমনের পর হেমন্ত সোরেন জিজ্ঞাসাবাদের জন্য সম্মত হন। তবে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজে ইডি অফিসে যাননি, বরং ইডি আধিকারিকদের নিজ বাসভবনে ডেকেছেন। ইডি আধিকারিকরা শনিবার দুপুর একটা নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছন।

মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢোকার আগে ইডি অফিসারদের গাড়িও চেক করা হয়। মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে ডিসি, এসএসপি-সহ বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। এদিকে, হেমন্ত সোরেনকে যখন ইডি-র আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন, তখন তাঁর বাড়ির বাইরে কেঁদে ভাসালেন অনুরাগীরা। মুখ্যমন্ত্রী অবশ্য তাঁদের আশ্বস্ত করে বলেছেন, আমি কী কোথাও যাচ্ছি?

Releated Posts

নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top