News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাজারে হারিয়ে যাওয়া মানি ব্যাগ তুলে দিয়ে মানবিকতার নজির গড়লেন যুবক
Image

বাজারে হারিয়ে যাওয়া মানি ব্যাগ তুলে দিয়ে মানবিকতার নজির গড়লেন যুবক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৮ জানুয়ারি : প্রতারণায় যখন গোটা দুনিয়া মত্ত, তখন মানবিকতার নজির গড়লেন এক যুবক। বাজার থেকে হারিয়ে যাওয়া মানিব্যাগ পেয়ে থানায় দিয়ে আসলেন তিনি।
 ঘটনার বিবরনে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী বাজারে মুহুরীপুরের বাসিন্দা সুমন দাস উনার মানিব্যাগ হারিয়ে ফেলে।  মানিব্যাগে টাকা পয়সা না থাকলেও রয়েছে গুরত্বপূর্ন কাগজপত্র।

জোলাইবাড়ী বাজার থেকে হারিয়ে যাওয়া মানিব্যাগটি খুঁজে পায় কোয়াইফাং এলাকার বাসিন্দা চকদুলা ত্রিপুরা।  তিনি মানিব্যাগটি হাতে পেয়ে দেখতে পান মানিব্যাগে পেনকার্ড, ভোটার আইকার্ড, তিনটি এ টি এম কার্ড, আধারকার্ড রয়েছে।  

পরবর্তীসময় চকদুলা ত্রিপুরা হারিয়ে যাওয়া মানিব্যাগটি দেবদারু ফাঁড়ী থানার ওসির হাতে তুলে দেন। পরবর্তী সময় ওসি বকুল রিয়াং এর সহযোগীতায় পকৃত মালিকের হাতে মানিব্যাগটি তুলে দেওয়া হয়। চকদুলা ত্রিপুরার এইধরনের মানসিকতার জন্য সকলে উনাকে ধন্যবাদ জানিয়েছেন।  

Releated Posts

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top