News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর বিরুদ্ধে মারপিটের অভিযোগ এনে থানার দ্বারস্থ গৃহবধূ
Image

স্বামীর বিরুদ্ধে মারপিটের অভিযোগ এনে থানার দ্বারস্থ গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ জানুয়ারি : স্বামীর অত্যাচারে অতিষ্ঠ এক গৃহবধু কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করেছেন।কৈলাসহর পুর পরিষদের ৩ নং ওয়ার্ড এলাকার  বাসিন্দা জয়ন্ত দাস প্রায় সময়ই উনার স্ত্রীকে বেধড়কভাবে মারপিট করত বলে অভিযোগ। উল্লেখ্য, চলতি মাসের অর্থাৎ ১৩ জানুয়ারি জয়ন্ত দাস উনার তিন ছেলে এবং স্ত্রীর বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল।

উনার অভিযোগ ছিল যে উনার তিন ছেলে এবং স্ত্রী মিলে অকারনে উনাকে মারধর করে । উনার তোলা সমস্ত অভিযোগ খন্ডন করে জয়ন্ত দাসের স্ত্রী সেবিকা দাস তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জয়ন্ত দাস যে সমস্ত অভিযোগ তুলেছে তা সব মিথ্যা ।জয়ন্ত দাস ঘরের আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে দিয়েছে। বিগত  কয়েক দিন আগে স্ত্রীকে বেধড়কভাবে মারপিট করেছে সে।

 বর্তমান ও মারপিট চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। পাশাপাশি এই ঘটনায় সম্পূর্ণভাবে মদত যোগাচ্ছে জয়ন্ত দাসের দুই ভাই বলেও অভিযোগ করেছেন তিনি। তাই নায্য বিচারের দাবিতে আজ সেবিকা দাস কৈলাসহর থানায় এসে দারস্ত হয়। পাশাপাশি সেবিকা দাস উনার স্বামী জয়ন্ত দাস এবং জয়ন্ত দাসের দুই ভাইয়ের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। তাদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top