News Flash

  • Home
  • দেশ
  • “শাহজাহানকে নিয়ে পুলিশ তৃণমূলের কথায় নাটক করছে”, দাবি সুকান্তর
Image

“শাহজাহানকে নিয়ে পুলিশ তৃণমূলের কথায় নাটক করছে”, দাবি সুকান্তর

হুগলি, ১৭ জানুয়ারি, (হি.স.): “শেখ শাহজাহানকে ধরতে না পারা নিয়ে পুলিশ তৃণমূল কংগ্রেসের কথায় নাটক করছে। ধরতে পারছে না বলাটা ঠিক নয়। সত্যের অপলাপ হচ্ছে। বিচারপতি তো আর অত খুলে বলতে পারবেন না৷ বলা সম্ভবও নয়৷” বুধবার সাংবাদিকদের কাছে এই কথা বলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

বুধবার হুগলির ধনেখালিতে বিজেপির রাজ্য চিকিৎসক সেলের কো-কনভেনার ড. অরূপকুমার দাস বাড়িতে আসেন সুকান্ত মজুমদার। সেখানেই সুকান্তবাবু শেখ শাহজাহান প্রসঙ্গে মুখ খুলেছেন।

সুকান্তবাবুর মতে, “পুলিশ জানে তো শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছে। দরাদরি চলছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তবে এটা ঠিক একবার যখন ইডির গায়ে হাত দিয়েছে, অত সহজে ছাড় পাবে না ৷’’

একই সঙ্গে সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, ‘‘শেখ শাহজাহান যদি মনে করে যা ইচ্ছে তাই করব। বেঁচে যাব। অত সহজ নয়। বাঁচবে না কড়ায় গণ্ডায় সবকিছুর হিসেব হবে।’’

উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখে সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডির একটি দল। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, রেশন দু্র্নীতিকাণ্ডের সূত্র ধরে শাহজাহানের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকেরা। অনুগামীদের হাতে মার খাওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় তিন আধিকারিককে হাসপাতালে ভর্তি করাতে হয়।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top