News Flash

  • Home
  • দেশ
  • “‘আমি সুভাষ বলছি….’-র মতো বার্তা পাঠাচ্ছে শাহজাহান, পুলিশ কী করছে”, প্রশ্ন ইডি-র
Image

“‘আমি সুভাষ বলছি….’-র মতো বার্তা পাঠাচ্ছে শাহজাহান, পুলিশ কী করছে”, প্রশ্ন ইডি-র

কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.) : সন্দেশখালিকাণ্ডে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করল ইডি। অন্যদিকে, ইডি ব্যঙ্গ করে তুলনা করল নেতাজী সুভাষচন্দ্রের সঙ্গে।

কলকাতা হাই কোর্টে ইডির আইনজীবী বলেন, ‘‘ওসামা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান। তার পরেও পুলিশ খুঁজে পাচ্ছে না?’’ সে সময় ইডি বলে, ‘আমি সুভাষ বলছি….’-র মতো বার্তা পাঠাচ্ছে শাহজাহান। পুলিশ কী করছে?”

এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেননি? এদিন এজলাসে বিচারপতির এই প্রশ্নের উত্তরে রাজ্যের কৌঁশুলি বলেন, “খোঁজ চলছে”।

ইডির উদ্দেশে বিচারপতি বলেন, একটা ক্ষমতাশালী কেন্দ্রীয় সংস্থা হয়ে আপনারা ধরতে পারছেন না। কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েও ধরতে পারছেন না। আর সিবিআই গ্রেফতার করতে পারবে, এটা মনে করছেন?

ইডি জবাবে বলে, দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি। এই ঘটনায় গত ১২ দিন ধরে পুলিশ ধরতে পারনি।

বুধবার সন্দেশখালি মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয় সিবিআই এবং রাজ্যকে এক জন করে এসপি পদমর্যাদার অফিসারের নাম দুপুরে আদালতে জমা দিতে হবে। বিকেলে রায় ঘোষণা করবে হাই কোর্ট।

সন্দেশখালি মামলায় ইডির হয়ে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) এসভি রাজু এবং আইনজীবী ধীরাজ ত্রিবেদী সওয়াল করেন। রাজ্যের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত এবং আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top