News Flash

  • Home
  • দিনের খবর
  • কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের মিছিল
Image

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের মিছিল

কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের আর্থিক বঞ্চনা দীর্ঘদিনের। সেই ইস্যুতে বারেবারে সোচ্চার হতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দলকে। এবার সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হল তৃণমূল কংগ্রেস। বুধবার কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মিছিল করে তৃণমূল মহিলা কংগ্রেস।

সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এদিন বিড়লা তারামণ্ডলের সামনে থেকে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা সহ মহিলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সহ মহিলা কর্মী সমর্থকরা। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনার বকেয়া টাকা দেওয়ার দাবি জানায় তারা। মহিলা মোর্চার পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা অভিযোগ করে বলেন, ”কেন্দ্রের বঞ্চনার ফলে অঙ্গনওয়াডি থেকে আশা কর্মী সকলেই বঞ্চিত হচ্ছে। আর কেন্দ্রীয় সরকার মানুষের চাহিদা থেকে নজর ঘোরাতে ধর্মের রাজনীতি করতে ব্যস্ত।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top