News Flash

  • Home
  • প্রধান খবর
  • নতুন করে বাড়ি ছাড়ার নোটিশ পেলেন মহুয়া মৈত্র, অবিলম্বে সরকারি বাসভবন ছাড়তে হবে তৃণমূল নেত্রীকে
Image

নতুন করে বাড়ি ছাড়ার নোটিশ পেলেন মহুয়া মৈত্র, অবিলম্বে সরকারি বাসভবন ছাড়তে হবে তৃণমূল নেত্রীকে

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): ফের দিল্লির সরকারি বাসভবন খালি করে দেওয়ার নোটিশ পেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। এই নিয়ে তৃতীয়বার বাড়ি ছাড়ার নোটিশ পাঠানো হয়েছে মহুয়া মৈত্রকে, বুধবার পাঠানো নোটিশে অবিলম্বে বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রীকে।

“অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করা”” মামলায় লোকসভা থেকে গত ৮ ডিসেম্বর বহিষ্কৃত হয়েছিলেন মহুয়া। তার পরেই তাঁকে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল। কিন্তু, এখনও সরকারি বাসভবন খালি করেননি মহুয়া, তাই তৃতীয়বার নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। এদিকে লোকসভা থেকে বহিষ্কৃত হওয়া নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা করেছেন মহুয়া। গত ৩ জানুয়ারি লোকসভার সেক্রেটারি জেনারেলকে মহুয়ার আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। মহুয়াকে কেন লোকসভা থেকে বহিষ্কার করা হল, তা নিয়ে দু’সপ্তাহের মধ্যে লোকসভার সচিবালয়ের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি ১১ মার্চ।

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top