News Flash

Image

মৃদু ভূকম্প অসমে, ক্ষয়ক্ষতির খবর নেই

গুয়াহাটি, ১৭ জানুয়ারি (হি.স.) : বুধবার সকাল ০৭-টা ৫৪ মিনিট ৫২ সেকেন্ড মৃদু ভূকম্পে কেঁপে উঠেছে গুয়াহাটি সহ দরং জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৩.৫। তবে ভূমিকম্পের ঘটনায় কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির প্রাথমিক তথ্যে জানা গেছে, আঝ সকালে সংঘটিত ভূকম্পের উৎসস্থল ছিল অসমের দরং জেলা। জেলার ভূপৃষ্ঠের প্রায় ২০ কিমি গভীরে ২৬.৫৫° উত্তর অক্ষাংশ এবং ৯২.১৩° পূর্বে ছিল। এর ঝটকা লেগেছে গুয়াহাটি ও জেলার পার্শবর্তী অঞ্চলেও। নতুন ইংরেজি বছরের (২০২৪) প্রথম মাস জানুয়ারির তিন তারিখের পর ১৫ এবং আজ ১৭ তারিখ, ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কের সৃষ্টি হয়েছে অসম সহ গোটা উত্তরপূর্ব জুড়ে।

গত ১৫ জানুয়ারি ৩.৬ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছিল অসমের কারবি আংলং, ডিমা হাসাও, হোজাই, নগাঁও, মরিগাঁও, কাছাড়, করিমগঞ্জ জেলা এবং পার্শ্ববর্তী অঞ্চল। তাছাড়া গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছিল। এদিন রাত ০৭টা ১২ মিনিট ৩৮ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল কারবি আংলং জেলার ২৫.৬৪ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৩৪ দ্রাঘিমাংশে ভূগর্ভের ২৩ কিলোমিটার গভীরে।

তার আগে ৩ জানুয়ারি ভোররাত ১-টা ৩৬ মিনিটে ভূমিকম্পে কেঁপেছিল মণিপুরের উখরুল জেলা ও পার্শ্ববর্তী এলাকা। সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ছিল ৩.০।

এর আগে গত বছর ২০২৩ সালের ২ ডিসেম্বর সকাল ৯টার দিকে ত্রিপুরায় ৫.৬ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে। ৭ ডিসেম্বর (২০২৩) ভোর ৫:৪২ মিনিটে অসমের রাজধানী গুয়াহাটি এবং পার্শ্ববর্তী অঞ্চলে ৩.৫ প্রাবল্যের; ২৭ ডিসেম্বর (২০২৩) সকালে রিখটার স্কেলে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্পে কেঁপেছে অসমের বিশ্বনাথ জেলা।

এছাড়া ২ অক্টোবর (২০২৩) সন্ধ্যারাত ৬-টা ১৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্পে কেঁপেছিল অসমের রাজধানী ও পার্শ্ববর্তী এলাকা এবং মেঘালয়। সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৫.২ ধরা পড়েছিল। এভাবে ১১ সেপ্টেম্বর রাত ১১টা ১ মিনিটে মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তে ৫.০ তীব্রতার ভূমিকম্প হয়েছিল।

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top