News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে সভা বিজেপির
Image

লোকসভা নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে সভা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জানুয়ারি : ২০২৪ লোক সভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল সাংগঠনিকভাবে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে। একদিকে সেবামূলক কর্মসূচি দলীয় পতাকাকে সামনে রেখে অন্যদিকে সাংগঠনিক বৈঠক ক্রমান্বয়ে চলছে। শাসক দলের লক্ষ্য ২০২৩ বিধানসভা নির্বাচনের যে ফলাফল হয়েছে তার থেকে ও ১০/১৫ শতাংশ ভোট প্রতিবিধান সভাতে বৃদ্ধি করা। তাই রাজ্যস্তরে, জেলা স্তরে, এবং মন্ডল স্তরে বৈঠক চলছে। সাংগঠনিকভাবে ও পরিবর্তন ও পরিবর্ধনের কাজ করে চলছে শাসক দল।

 আজ খোয়াই জেলা কার্যালয়ে বৈঠক শুরু হয় সকাল ১২ টায়, জেলার অন্তর্গত জেলা পদাধিকারী, মন্ডল পদাধিকারী ,জেলা মোর্চার সভাপতি, সাধারণ সম্পাদক এবং মোর্চার মন্ডল সভাপতিদের নিয়ে।

বৈঠকের সভাপতিত্ব করেন জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী, মুখ্য আলোচক পৃষ্ঠা প্রমুখ ত্রিপুরা প্রদেশ ইনচার্জ সুবল ভৌমিক উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব সাধন সরকার, ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী রায় ,জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর দাস সহ প্রমুখ নেতৃত্ব।

 পৃষ্ঠা প্রমুখ ২০১৮ সালের নির্বাচনে শাসকদলের জন্য গঠনমূলক ভূমিকা‌ নিয়েছিল তাই বুথ স্তরে ভোটারদের কিভাবে নিজেদের অনুকূলে আনা যায় পুনর্বার এই ক্ষেত্রকে আরও মজবুত করার জন্য ইতিমধ্যে দিল্লি নেতৃত্ব সুবল ভৌমিক কে দায়িত্ব দিয়েছেন, তাই জেলা ভিত্তিক ট্যুর প্রোগ্রামের অঙ্গ হিসেবে আজকের কার্যক্রম। একদিকে সংগঠনের অভ্যন্তরীন কর্মকাণ্ড যেমন চলছে তেমনি প্রকাশ্য চলছে দলের পক্ষে প্রচার। পাখির চোখ লোকসভা নির্বাচন এতে কোন সন্দেহ নেই। আজ জেলা কার্যালয়ে বৈঠক শেষে প্রদেশ সহ-সভাপতি সুবল ভৌমিক সাংবাদিকদের সাথে কথা বলেন এবং ১০০ শতাংশ নিশ্চিত করে বলেন আসন্ন লোকসভা নির্বাচনে এ রাজ্যের দুটি আসন মোদীজী কে রাজ্যের জনগণ উপহার দেবে বলে ও উনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top