News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন  খবরের ভিত্তিতে ফের এক নেশা কারবারী পুলিশের জালে
Image

গোপন  খবরের ভিত্তিতে ফের এক নেশা কারবারী পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ জানুয়ারি : নেশার রমরমা রুখতে সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। সোমবার বিকেল বেলা কৈলাসহর থানার পুলিশ ডলুগাঁও বাজারে অভিযান চালিয়ে তীর জুয়ার আসর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে পুলিশ।

জানা যায়, যে ওই ব্যক্তির নাম বিমল শীল। উনার একটি সেলুন রয়েছে ডলুগাঁও বাজারে। কৈলাসহর থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার বিকেল বেলা বিমল শীলের সেলুনে অভিযান চালিয়ে বিমল শীলকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। বর্তমানে বিমল শীল কৈলাসহর থানার হেফাজতে রয়েছে।

পাশাপাশি বিমল শিলের কাছ থেকে নগদ ১৫২০ টাকা সহ তীর খেলার বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে কৈলাসহর থানার পুলিশ। প্রতিদিনই রুটিন মাফিক কৈলাসহর থানার পুলিশ একের পর এক সাফল্য পেয়ে যাচ্ছে। প্রশাসনিক আধিকারিকদের এই ধরনের কার্যকলাপ দেখে খুবই খুশি গোটা কৈলাসহরবাসী। আগামী দিনও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানায় কৈলাসহর থানার পুলিশ।

Releated Posts

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top