News Flash

  • Home
  • প্রধান খবর
  • “কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করতে চাইছেন মমতা“, তোপ শুভেন্দুর
Image

“কেন্দ্রীয় প্রকল্প বন্ধ করতে চাইছেন মমতা“, তোপ শুভেন্দুর

কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স.): কম দামে রান্নার গ্যাস দেওয়ার কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু রয়েছে। অথচ সেই প্রকল্পে নাম নথিভুক্ত করাতে গেলেই নাকি মুখের উপর বলে দেওয়া হচ্ছে, এই সুবিধা বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গে ! নবান্নে পাঠানো একটি চিঠি যুক্ত করে মঙ্গলবার এক্স হ্যাণ্ডেলে এই অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

তিনি এই মর্মে নবান্নে ওই চিঠি দিয়েছেন সোমবার। চিঠিতে জানতে চেয়েছেন, কেন্দ্রীয় সরকারি সুবিধা থেকে কেন বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে? কেন প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনায় নাম নথিভুক্ত করতে পারছেন না বাংলার সাধারণ মানুষ? কিছুটা হুঁশিয়ারির সুরে জানিয়েছেন যে, রাজ্য সরকার এ ব্যাপারে পদক্ষেপ না করলে তিনি তাঁর মতো পদক্ষেপ করবেন।
শুভেন্দুবাবু ওই চিঠি পাঠিয়েছিলেন নবান্নে রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার দফতরে। চিঠিতে শুভেন্দুবাবু লিখেছেন, তাঁর স্থির বিশ্বাস, রাজনৈতিক কারণেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে দেওয়া হচ্ছে না বাংলার মানুষকে। কারণ, সরকারের আশঙ্কা কেন্দ্রীয় সুযোগ-সুবিধা হাতে পেলে বাংলার সাধারণ মানুষ কেন্দ্রের ক্ষমতাসীন দলের প্রতি অনুরক্ত হয়ে পড়তে পারেন।
শুভেন্দুবাবু জানিয়েছেন, তাঁর বিশ্বাস এই জন্যই কেন্দ্রীয় প্রকল্প নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে বাংলার মানুষকে, ভুল বোঝানোও হচ্ছে।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top