News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি পান্নুনের, নিরাপত্তা বাড়াল ভগবন্ত মানের
Image

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি পান্নুনের, নিরাপত্তা বাড়াল ভগবন্ত মানের

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে হত্যা করা হবে আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতা তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। মঙ্গলবার এই খুনের হুমকি দিয়েছে খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন। পাশাপাশি রাজ্যের পুলিশ প্রধানকেও খুনের হুমকি দিয়েছে পান্নুন। প্রজাতন্ত্র দিবসের ১০ দিন আগে খলিস্তানি জঙ্গি নেতার এই হুঁশিয়ারিতে স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। হুমকির পরেই মুখ্যমন্ত্রী এবং পুলিশকর্তার নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। অতিরিক্ত সতর্কতা জারি করেছে পঞ্জাব পুলিশ।

গত এক বছরে একের পর এক নাশকতার হুমকি দিচ্ছে পান্নুন। চলতি মাসের শুরুতেই বম্বে স্টক এক্সচেঞ্জে হামলা হবে বলে জানায় সে। গত বছরের ডিসেম্বর মাসে সংসদ হামলারও হুমকি দেয় পান্নুন। এবার খোদ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে হত্যার হুমকি পান্নুনের। পাশাপাশি পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদবকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রজাতন্ত্র দিবসই হবে ওঁদের জীবনের শেষ দিন। এর পরেই বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ। খবরটি নিশ্চিত করে পঞ্জাব পুলিশ জানায়, খলিস্তানি জঙ্গি পান্নুন সমস্ত গ্যাংস্টারদের একত্রিত হয়ে আগামী ২৬ জানুয়ারি আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের উপর হামলা চালানোর আবেদন জানিয়েছে। তবে কোনরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন পঞ্জাবের ডিএসপি গৌরব যাদব। তিনি জানান, গ্যাংস্টারদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে রাজ্য পুলিশ এবং সকল গ্যাংস্টারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

২০১৯ সাল থেকে এনআইএ-র স্ক্যানারে রয়েছে পান্নুন। ২০২১ সালে পান্নুনের বিরুদ্ধে অজামিনযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হয়। তারপর গত বছর ‘ঘোষিত অপরাধী’র তকমা পান পান্নুন।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top