News Flash

  • Home
  • প্রধান খবর
  • চন্ডীগড় পৌরসভা নির্বাচনে জয়লাভ করবে আইএনডিআই জোট : রাঘব চাড্ডা
Image

চন্ডীগড় পৌরসভা নির্বাচনে জয়লাভ করবে আইএনডিআই জোট : রাঘব চাড্ডা

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.): চন্ডীগড় পৌরসভা নির্বাচনে জয়লাভ করবে আইএনডিআই জোট। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। তিনি বলেছেন, এই জয় হবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ”কার্টেন রেইজার”। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এএপি নেতা রাঘব চাড্ডা বলেছেন, ১৮ জানুয়ারি চণ্ডীগড়ে বিজেপির বিরুদ্ধে আইএনডিআই জোটের প্রথম নির্বাচনী লড়াই (মেয়র নির্বাচন) হবে, এই লড়াই দেশের রাজনীতির ভাগ্য, চিত্র, অবস্থা এবং দিক পরিবর্তন করবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভীত স্থাপন করবে।

রাঘব চাড্ডা বলেছেন, “যখন টিম ইন্ডিয়ার (বিরোধীদের আইএনডিআই জোট) ম্যাচ, অন্য যে কোনও দলের সঙ্গে হয়, টিম ইন্ডিয়া সবসময় জিতে যায়। টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ ১৮ জানুয়ারি বিজেপির বিরুদ্ধে। এই নির্বাচন হবে লোকসভা নির্বাচনের সূচনা।” রাঘব বলেছেন, মেয়র হবেন এএপি থেকে, ডেপুটি মেয়র হবেন কংগ্রেসের

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top