News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ : উদয়ের নেতৃত্বেই যুব বিশ্বকাপ খেলবে ভারত
Image

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ : উদয়ের নেতৃত্বেই যুব বিশ্বকাপ খেলবে ভারত

কলকাতা, ১৬ জানুয়ারি (হি.স.): আর দু’দিন বাদেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৯ তারিখ উদ্বোধনী দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ভারত পরের দিন অর্থাৎ ২০ জানুয়ারি ব্লুমফেন্টনে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করবে। বাংলাদেশ ছাড়া এ-গ্রুপে ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও আমেরিকা যুক্তরাষ্ট্র। ভারতীয় দল গ্রুপ লিগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ২৫ জানুয়ারি। ২৮ জানুয়ারি গ্রুপ ম্যাচে ভারতের প্রতিপক্ষ আমেরিকা। বেনোনিতে যুব বিশ্বকাপের ২টি সেমিফাইনাল খেলা হবে যথাক্রমে ৬ ও ৮ ফেব্রুয়ারি। বেনোনিতেই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ১১ ফেব্রুয়ারি।

ভারত আসলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের স্কোয়াডকেই ধরে রাখে যুব বিশ্বকাপে। সুতরাং, এশিয়া কাপের মতোই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও বাংলার কোনও ক্রিকেটারকে দেখা যাবে না।

বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতের যুব দল:-

অর্শিন কুলকার্নি (মহারাষ্ট্র), আদর্শ সিং (উত্তরপ্রদেশ), রুদ্র প্যাটেল (গুজরাট), সচিন ধাস (মহারাষ্ট্র), প্রিয়াংশু মলিয়া (বরোদা), মুশির খান (মুম্বই), উদয় সাহারান (ক্যাপ্টেন, পঞ্জাব), আরাভেল্লি অবনীশ রাও (উইকেটকিপার, হায়দরাবাদ), সৌম্য কুমার পাণ্ডে (ভাইস ক্যাপ্টেন, মধ্যপ্রদেশ), মুরুগান অভিষেক (হায়দরাবাদ), ইন্নেশ মহাজন (উইকেটকিপার, হিমাচলপ্রদেশ), ধনুষ গৌড়া (কর্ণাটক), আরাধ্য শুক্লা (পঞ্জাব), রাজ লিম্বানি (বরোদা) ও নমন তিওয়ারি (উত্তরপ্রদেশ)।

ভারতীয় দলের রিজার্ভ প্লেয়ারের তালিকা:-

দিগবিজয় পাটিল (মহারাষ্ট্র), জয়ন্ত গয়াত (হরিয়ানা), পি বিগনেশ (তামিলনাড়ু), কিরণ কোরমেল (মহারাষ্ট্র)।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ বিভাগ:-

এ-গ্রুপ: ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও আমেরিকা যুক্তরাষ্ট্র।

বি-গ্রুপ: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

সি-গ্রুপ: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও নমিবিয়া।ডি-গ্রুপ: আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top