News Flash

Image

অস্ত্র সহ ৫ এনএলএফটি জঙ্গির আত্মসমর্পণ

আগরতলা, ১৫ জানুয়ারি: আজ অস্ত্র সহ এনএলএফটি (পিডি) গোষ্ঠীর পাঁচ জঙ্গি রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার কাছে আত্মসমর্পণ করেছে। রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার মুখ্য কার্যালয়ের তরফে এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছে।

উত্তর ত্রিপুরা জেলার আনন্দবাজার থানাধীন বাগিচন্দ্র পাড়ার বাসিন্দা নেতাজয় রিয়াং(৩৩), মোহনদা রিয়াং (৩৬), সুকুমার রিয়াং ( ২৭), কিরণজিৎ রিয়াং (২০) এবং বিষ্ণুরাম রিয়াং (২৬) রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার কাছে আত্মসমর্পণ করেছে। জীবনের মূল স্রোতে যোগ দিতে ত্রিপুরা পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

পয়েন্ট ২২ একটি চাইনিজ পিস্তল, পয়েন্ট ২২ দুটি চাইনিজ রাইফেল, পয়েন্ট ২২ লাইভ রাউন্ড ১৭টি, ৭০ মিমি শর্ট বন্দুকের শেল ১০টি, ১০টি চাইনিজ পোর্ট সহ একটি ওয়াকি টকি, ৭৭০ টাকা বাংলাদেশী মুদ্রা, দুটি বাংলাদেশী মোবাইল সিম কার্ড, ৫টি চাঁদাবাজির নোটিশ এবং ৫টি চাঁদাবাজির রশিদ তাঁদের কাছ থেকে পাওয়া গেছে। এনএলএফটি (পিডি) এর এই দলটি বাংলাদেশ জুড়ে খুব সক্রিয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, গত বছরের জানুয়রি মাসে এনএলএফটি ক্যাডার এিপুরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এখনও পর্যন্ত, এনএলএফটি-র ২৬ জন সক্রিয় সদস্য ত্রিপুরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ত্রিপুরা রাজ্যকে বিদ্রোহ মুক্ত করার দিকে আরও অগ্রসর হয়েছে। জঙ্গিবাদের ক্ষেত্রে এটি ত্রিপুরা পুলিশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top