News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাঁসিতে পুরোহিতকে পাথর দিয়ে থেতলে খুন, উদ্ধার নিথর দেহ
Image

ঝাঁসিতে পুরোহিতকে পাথর দিয়ে থেতলে খুন, উদ্ধার নিথর দেহ

ঝাঁসি, ১৫ জানুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের ঝাঁসির বড়ুয়াসাগরের কৈলাস পর্বতে মন্দিরের পুরোহিতকে পাথর দিয়ে থেতলে খুন করা হয়েছে। খুনের পর দুষ্কৃতীরা পুরোহিতের দেহ কিছুদূর টেনে মন্দিরের পেছনে পাতা দিয়ে ঢেকে রাখে। রবিবার গভীর রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলে তারপর ঘটনাটি জানা যায়। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ ঝাঁসি মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এসএসপি মামলা নথিভুক্ত করে অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে।

জানা গেছে, মৃত পুরোহিতের নাম কৈলাশ যোশি। তিনি শহরের কৈলাস পর্বতে নির্মিত মন্দিরে ৪০ বছর ধরে পুরোহিত ছিলেন। তার ছেলে জানান, ‘বাবা সকাল-সন্ধ্যা বাড়িতে খাবার খেতে আসতেন এবং বাকি সময় মন্দিরে থাকতেন। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে রাতের খাবার খেয়ে মন্দিরে যান তিনি। শনিবার তাকে কেউ দেখেনি। তিনি বাড়িতেও খাবার খেতে আসেননি। তখন মনে হয় বাবা নিশ্চয়ই মন্দিরে রান্না করেছেন। রবিবার এলাকার লোকজন মন্দিরে গেলে বাবাকে সেখানে দেখা যায়নি। তিনি যে ঘরে থাকতেন সেটিও খোলা ছিল। খবর পেয়ে আমরা সন্ধ্যায় মন্দিরে পৌঁছে তল্লাশি শুরু করি। এরপর মন্দিরের পেছনে বাবার দেহ পাওয়া যায়। মুখমণ্ডলসহ বিভিন্ন স্থানে পাথর দিয়ে থেতলে তাকে খুন করা হয়। এরপর মৃতদেহটিকে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।‘

খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এসএসপি রাজেশ এস, এসপি সিটি জ্ঞানেন্দ্র কুমার সিং এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা। মৃত কৈলাশের ছেলে রবীন্দ্র যোশী আশঙ্কা প্রকাশ করে বলেন, কিছু লোক পাহাড়ে জুয়া খেলতে ও মদ খেতে আসত। বাবা তাকে নিষেধ করতেন। সম্ভবত সে ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে এসএসপি রাজেশ এস বলেন, পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে একটি হত্যা খুনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

Releated Posts

কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে লস্কর প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে দ্বিতীয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

জম্মু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কাশ্মীরে সন্ত্রাসবাদীদের অস্ত্র, অর্থ ও নির্দেশ দেওয়ার অভিযোগে লস্কর-ই-তইবার (এলইটি) প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top