ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি।। ত্রিপুরা দল আজ রওয়ানা হয়েছে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। ৬৭ তম ন্যাশনাল স্কুল গেমস এর হ্যান্ডবল ইভেন্টে অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগের প্রতিযোগিতায় অংশ নিতে ১২ সদস্যের ত্রিপুরা দল আজ রেলপথে রওনা হয়েছে। সঙ্গে রয়েছেন কোচ এবং ম্যানেজারও। উল্লেখ্য আগামী ১৬ থেকে ২১ জানুয়ারি মধ্যপ্রদেশের সাজাপুরে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত ৬৭ তম ন্যাশনাল স্কুল গেমসের অঙ্গ হিসেবে অনূর্ধ্ব ১৭ বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা দলের খেলোয়াড়রা হলো : সঙ্গীতা পাল, অন্তরা দত্ত, রিয়া গোপ, রিমঝিম দেবরায়, মানসী দাস, অস্মিতা দেবনাথ, রিয়া শর্মা, পূর্ণিমা মালি, মৌমিতা পাল, অর্শিতা নমঃ, সাগরিকা দাস, আলিশা পাল। কোচ মনিকা পাল এবং ম্যানেজার তাপস দে। রেলপথে রওয়ানার প্রাক্কালে ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি ও অন্যান্য সদস্যগণ রেলস্টেশনে উপস্থিত থেকে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। ত্রিপুরা দল এবার সাফল্য অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করে রাজ্য সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

জাতীয় স্কুল গেমস হ্যান্ডবলে অংশ নিতে রাজ্য দলের রওয়ানা
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















