News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমান্ত এলাকায় পাচারকালে প্রায় ১২ লক্ষ টাকার চিনি আটক 
Image

সীমান্ত এলাকায় পাচারকালে প্রায় ১২ লক্ষ টাকার চিনি আটক 

সাব্রুম, ১৪ জানুয়ারি: বিএসএফ, কাস্টম ও পুলিশের চোখে ধুলো দিয়ে  সাব্রুমের বিভিন্ন সীমান্ত এলাকা গুলিতে আজো চলছে সীমান্ত পাচার বাণিজ্য।  কাপড়, চিনি  থেকে শুরু করে নেশার সামগ্রী সহ বাদ যাচ্ছে না কিছুই ।  

মাত্র  কিছুদিন আগে  বি এস এফের ১০৯ নম্বর ব্যাটেলিয়ানের হাতে আটকা পরে সীমান্তে পাচারকালে বিপুল পরিমান গন্ডারের চামড়া।  তার রেশ কাটতে না কাটতেই শনিবার গোপন সংবাদের ভিত্তিতে  গভীর রাতে ১০৯ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ, কাস্টমস এবং শ্রীনগর আউটপোস্টের পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ৪৯০ ব্যাগ চিনি আটক করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

এদিন বিএসএফ ১০৯ নম্বর ব্যাটেলিনের কাছে গোপন খবর ছিল এই পথ ধরে সীমান্ত পাচারের উদ্দেশ্যে কাপড় ও চিনি নিয়ে আসতে পারে পাচারকারীরা। 

আর এই গোপন সংবাদের ভিত্তিতে  বিএসএফ ও কাস্টমসের উদ্যোগে রাত প্রায় বারোটার দিকে টিআর০১কিউ ১৮৭১  নম্বর  গাড়িতে প্রায় ৪৯০ ব্যাগ চিনি (প্রতি ব্যাগে ৫০ কেজি) পোয়াংবাড়ি বাজার এলাকায় মিলন পাল এবং স্বপন ত্রিপুরার গোডাউনের  কাছে চিনিগুলো আনলোড করছে।

 বিএসএফ জওয়ানরা  দ্রুত গোডাউনের চত্বর ঘেরাও করে এবং কাস্টম ও পুলিশ গাড়ি ও গোডাউন তল্লাশি করে। পরবর্তী সময়  ট্রেড লাইসেন্স ও নথিপত্রের ঘাটতির কারণে জয়েন্ট অপারেশনের দল গোডাউন থেকে ৪৯০টি  চিনির ব্যাগ এবং গাড়িটি বাজেয়াপ্ত  করেছে। সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনীকে আরো সক্রিয় হওয়া প্রয়োজন বলে ধারনা শুভবুদ্ধি সম্পন্ন জনগণের। 

Releated Posts

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে…

ByByReshmi Debnath May 13, 2026

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে…

ByByReshmi Debnath May 13, 2026

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top