News Flash

  • Home
  • দিনের খবর
  • শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত; দিল্লিতে পারদ নামল ৩.৬ ডিগ্রিতে, সঙ্গে দোসর কুয়াশা
Image

শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত; দিল্লিতে পারদ নামল ৩.৬ ডিগ্রিতে, সঙ্গে দোসর কুয়াশা

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা-সহ গোটা উত্তর ভারত। শীতের দাপটে নাজেহাল অবস্থা রাজস্থান ও উত্তর প্রদেশেও। রাজস্থানের মাউন্ট আবু, সিকার, চুরুতে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী। শীত এতটাই বেশি যে সকালের দিকে গাড়ির ওপর বরফের হালকা আস্তরণ পড়ে যাচ্ছে। উত্তর প্রদেশেও শীতে জবুথবু অবস্থা।

রাজধানী দিল্লিতেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। শুক্রবারই চার ডিগ্রির নীচে নেমে গিয়েছিল দিল্লির তাপমাত্রা। শনিবার আরও নামল। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকালে রাজধানীর সফদরজং-এ সর্বনিম্ন তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরসুমের শীতলতম দিন। শুক্রবার এই তাপমাত্রা ছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা হু হু করে নামতে থাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে। তার সঙ্গে ঘন কুয়াশাও দিল্লির স্বাভাবিক জীবনে প্রভাব ফেলেছে। শনিবারও রাজধানী দিল্লিতে প্রভাবিত হয়েছে রেল ও বিমান পরিষেবা।
আবার পঞ্জাবের পাঠানকোট, গুরুদাসপুর, হোশিয়ারপুর, ফতেহগড় সাহেব প্রভৃতি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। ঘন কুয়াশারও সতর্কতা জারি রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, উত্তর ভারতে আপাতত শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে, একইসঙ্গে কুয়াশার দাপটও থাকবে।

Releated Posts

‘অপরাধীদের মনে ভয় তৈরি করুন’, দিল্লিতে ধর্ষণের ঘটনায় পুলিশকে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনাগুলি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় সোমবার দিল্লি পুলিশ ও…

ByByNews Desk Oct 5, 2026

দলীয় তহবিল ব্যবহারে বাধা, বিশেষ আধিকারিকের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মমতা শিবির

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): দুর্গাপুজোর আগে দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার অনুমতি না দেওয়ার অভিযোগ তুলে…

ByByNews Desk Oct 5, 2026

পশ্চিম বঙ্গে ইসিএলের সিদুলি কোলিয়ারিতে জল ঢুকে আতঙ্ক, শ্রমিকদের নিরাপদে সরানো হল

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): পশ্চিম বর্ধমানের আন্দালের সিদুলি কোলিয়ারি এলাকায় সোমবার আচমকা খনির ভিতরে জল ঢুকে পড়ায় আতঙ্ক…

ByByNews Desk Oct 5, 2026

অমৃতসরে তিন দুষ্কৃতীর গুলিতে জখম রেল পুলিশের এএসআই, পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে মান সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): পাঞ্জাবের অমৃতসরে বাড়ি ফেরার পথে তিন অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলিতে জখম হলেন রাজ্য পুলিশের…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top