News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উনকোটি জেলায় পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধার জন্য অনলাইনে আবেদন পড়েছে ৫৮০০ টি
Image

উনকোটি জেলায় পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধার জন্য অনলাইনে আবেদন পড়েছে ৫৮০০ টি

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১২ জানুয়ারি : “পিএম বিশ্বকর্মা যোজনা”র আওতায় ব্যাপক উৎসাহ উনকোটি জেলায়। খবর নিয়ে দেখা গেছে, এখনও পর্যন্ত ঊনকোটি জেলা শিল্প কেন্দ্রে ৫৮০০ টি পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধার জন্য অনলাইনে আবেদন পড়েছে। কৈলাসহর পুর পরিষদ কিংবা জেলার গ্রাম পঞ্চায়েত থেকে ছাড়পত্র পেলেই এই আবেদন চলে আসবে ঊনকোটি জেলা শিল্প কেন্দ্রে।
 সেখান থেকে রাজধানী আগরতলা ঘুরে পুনরায় জেলা শিল্প কেন্দ্রে চলে এলে শুরু হবে  আবেদনকারীদের পাঁচ দিনের বেসিক ট্রেনিং।
 এই পাঁচ দিনের বেসিক ট্রেনিং চলাকালীন সময়ে উনারা প্রতিদিন পাঁচশো টাকা করে পাবেন। এরপরই উনারা টুল কিটের জন্য এককালীন পনেরো হাজার টাকা পাবেন। সাথে অবশ্যই একটি সার্টিফিকেট পাবেন।

এই সার্টিফিকেট ব্যাংকে জমা দিলে ও নিজের সিভিল স্কোর ঠিক থাকলে, ব্যাংক প্রথম পর্যায়ে এক লক্ষ টাকা লোন দেবে।  এই লোন গ্যারান্টি মুক্ত ও পরবর্তী আঠারো মাসে ফেরত দিতে হবে।

পরবর্তী পর্যায়ে উনারা আরও দুই লক্ষ টাকা লোন পাবেন, যা কিনা পরবর্তী ত্রিশ মাসে ফেরত দিতে হবে।  প্রতিক্ষেত্রেই শতকরা সুদ মাত্র পাঁচ শতাংশ। এই যোজনা নিয়ে প্রথম দিকে নানা ধরনের কথাবার্তা শোনা গেলেও, দেখা গেছে ঊনকোটি জেলা শিল্প কেন্দ্রে আনুপাতিক হারে সর্বাধিক আবেদন জমা পড়েছে। হিমশীতল পৌষালি বাতাসের মধ্যে “পিএম বিশ্বকর্মা যোজনা” যেন খানিকটা উষ্ণতার পরশ নিয়ে এসেছে শ্রমজীবী মানুষদের কাছে।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top