News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে লোকসভা যোজনা বৈঠক অনুষ্ঠিত করল প্রদেশ বিজেপি
Image

লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে লোকসভা যোজনা বৈঠক অনুষ্ঠিত করল প্রদেশ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি : লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে আসতে শুরু করেছেন। রাজ্যে লোকসভার দুটি আসন জয় করাই বিজেপির সামনে এখন প্রধান চ্যালেঞ্জের বিষয়ে হয়ে দাঁড়িয়েছে।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে শাসক দল বিজেপির বিভিন্ন কর্মসূচি জারি রয়েছে। সাংগঠনিক ভাবে পুরোদমে প্রস্তুতিতে নেমে পড়েছে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি।
শুক্রবার লোকসভা যোজনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি বেসরকারি হোটেলে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি প্রভারি ডঃ মহেশ শর্মা, কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যরা।

বৈঠকে যোগ দেন বিজেপির প্রদেশ স্তরের বিভিন্ন নেতৃত্ব, মন্ত্রী বিধায়ক সহ বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা।বৈঠকে বক্তারা বিভিন্ন বিষয় তুলে ধরেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top