News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষ্যে আগরতলা পুর নিগমের উদ্যোগে প্রভাতফেরী
Image

স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষ্যে আগরতলা পুর নিগমের উদ্যোগে প্রভাতফেরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি : আগরতলা পুরনিগমের উদ্যোগে শুক্রবার সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্ম দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। শুক্রবার বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মবার্ষিকী। স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়ের উদ্যোগে এইদিন এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। নিগমের ৩৯ নং ওয়ার্ডের সামনে থেকে শুরু হয় এই প্রভাত ফেরী। শহর দক্ষিণাঞ্চলের বিভিন্ন পথ পরিক্রমা করে এই প্রভাত ফেরি। নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায় জানান প্রভাত ফেরি শেষে সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

Releated Posts

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top