News Flash

Image

ভালুকের কামড়ে গুরুতর আহত এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জানুয়ারি : উত্তর জেলার দামছড়া এলাকায় ভাল্লুকের কামড়ে গুরুতরভাবে আহত হয়েছেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম অমিতাদ রিয়াং(৩৫)। আহত ব্যক্তি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ব্যক্তির ছোট ভাই জানায় তারা মোট ৬ জন এক সাথে জুম চাষ করতে গেছিলেন। কিছু সময় কাজ করার পর তারা বিশ্রাম নিচ্ছিল। সেই সময় আচমকা একটি ভাল্লুক অমিতাদ রিয়াং-এর উপর হামলে পরে। এতে গুরুতর ভাবে আহত হয় অমিতাদ রিয়াং।
তাকে বাঁচাতে গিয়ে অল্প বিস্তর আহত হয় আরও এক যুবক। গুরুতর আহত অবস্থায় অমিতাদ রিয়াং-কে সাথে সাথে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা ছিল তার। 

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top