News Flash

  • Home
  • দেশ
  • ইডি-র তরফে কোনও বয়ান দেওয়া হল না ডিএসপি-কে
Image

ইডি-র তরফে কোনও বয়ান দেওয়া হল না ডিএসপি-কে

কলকাতা, ১০ জানুয়ারি (হি.স.) : সন্দেশখালির ঘটনার পাঁচ দিন পর বুধবার সকালে সেদিনের পরিস্থিতি কথা জানার জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যায় ইডির দফতরে বসিরহাটের ডিএসপি-র নেতৃত্বে সেখানকার পুলিশের একটি দল। কিন্তু ইডি-র তরফে কোনও বয়ান দেওয়া হয়নি।

সেদিনের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ইডির ৪ আধিকারিক। আগেই তাঁদের বয়ান রেকর্ড করেছিল জেলা পুলিশ। সেদিনের অভিযানে যাওয়া বাকি ইডি অফিসারদের সঙ্গে কথা বলার জন্য বুধবার সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিল বসিরহাট পুলিশ। তাঁদের বয়ান ভিডিও রেকর্ডিং করার কথা ছিল।

এদিন ডিএসপির দেহরক্ষীকে পিস্তল জমা রেখে তবেই ভিতরে ঢুকতে দেওয়া হয়। কিন্তু তার পরেও খালি হাতেই ফিরতে হল ডিএসপি সহ বাকি পুলিশকর্মীদের। জানা গেছে, এনফোর্সমেন্ট কর্তারা কোনও বয়ান দিতে রাজি হননি।

শুক্রবারের ঘটনার পর শেখ শাহজাহানের বাড়ির এক কর্মী ন্যাজাট থানায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, অবৈধভাবে তল্লাশি করতে এসে বাড়ির তালা ভেঙেছে ইডি, হেনস্থা করেছে তাঁদের। সেই মামলা নিয়েই হাইকোর্টে গেছে ইডি। এছাড়া ন্যাজাট থানার পুলিশ শুক্রবারের ঘটনার পর একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top