News Flash

  • Home
  • দিনের খবর
  • রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন কালীঘাটে রামপুজো করতে চেয়ে হাই কোর্টে মামলা
Image

রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার দিন কালীঘাটে রামপুজো করতে চেয়ে হাই কোর্টে মামলা

কলকাতা, ১০ জানুয়ারি (হি.স.) : ২২ জানুয়ারি উদ্বোধন হবে রামমন্দির। আর এই নিয়ে শুধু অযোধ্যা নয়, গোটা দেশেই সাজো সাজো রব পড়ে গিয়েছে। কিন্তু, এবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিনে কালীঘাটের ৬৬ পল্লি ক্লাবের কাছে রাম পুজোর আয়োজনে অনুমতি দিচ্ছে না পুলিশ, এই বিষয়কে সামনে রেখে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা।মামলার আবেদন গ্রহণ করেছে আদালত।

২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্ব আগেই নির্দেশ দিয়েছিলেন, এই দিনে নেতাদের নিজেদের এলাকায় কোনও মন্দিরে প্রাণপ্রতিষ্ঠার সরাসরি সম্প্রচারের পাশাপাশি, রামপুজোর আয়োজন করতে হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করতে হবে।

সেই নির্দেশ মেনে মাসখানেক আগে কালীঘাট বহুমুখী সেবা সমিতি নামে একটি ক্লাব পুলিশের কাছে কালীঘাটের ৬৬ পল্লি ক্লাবের কাছে রামপুজোর আয়োজন করতে চেয়ে আবেদন করে। কিন্তু পুলিশ তাদের অনুমতি দিচ্ছে না, এই অভিযোগে বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্য বিজেপির মিডিয়া সেলের প্রধান তুষারকান্তি ঘোষ।

তাঁর আবেদন, ২২ জানুয়ারি সকাল থেকে এলইডি স্ক্রিনে অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেখানোর সঙ্গেই রাম পুজো, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তুষারবাবুর অভিযোগ, এক মাস আগে আবেদন করা হলেও কালীঘাট বহুমুখী সেবা সমিতি নামে ক্লাবের উদ্যোগে ওই পুজোর অনুমতি দিচ্ছে না পুলিশ।

সেই মামলার আবেদন গ্রহণ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top