News Flash

  • Home
  • প্রধান খবর
  • জনগণের আস্থা অর্জন করা কংগ্রেসের জন্য প্রয়োজন : খাড়গে
Image

জনগণের আস্থা অর্জন করা কংগ্রেসের জন্য প্রয়োজন : খাড়গে

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.) : জনগণের আস্থা অর্জন করা কংগ্রেসের জন্য প্রয়োজন, বুধবার এই মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি এদিন বলেন, কংগ্রেস দলের উচিত জনগণের মধ্যে থাকা, তাদের সমস্যাগুলোর সমাধানের রাস্তা খুঁজে বের করা এবং তাদের আস্থা অর্জন করা। বুধবার কংগ্রেসের সদর দফতরে একথা বলেন খাড়গে।

কংগ্রেসের সদর দফতরে সর্বভারতীয় কংগ্রেস কমিটির বিভিন্ন বিভাগ এবং ফ্রন্ট সংগঠনগুলির সঙ্গে বুধবার একটি আলোচনায় বসেছিলেন খাড়গে। তিনি আরও বলেন, আমরা যদি জণগনের মধ্যেই না থাকি তাহলে তাদের আস্থা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই পরিস্থিতিতে কংগ্রেসকে জনগণের মধ্যে থাকতে হবে। খাড়গে বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার পরে এবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় যেতে চলেছেন। এই যাত্রা হবে ঐতিহাসিক। রাহুল গান্ধী ক্রমাগত দেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং আমাদের একসঙ্গে জনসাধারণের সমস্যার সমাধান করতে হবে। তিনি আরও বলেন, কংগ্রেসের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে আমরা ২০০৪ এবং ২০০৯ সালে পরপর দুবার বিজেপিকে হারিয়েছি।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top