News Flash

  • Home
  • খেলা
  • দ্বিতীয় স্তরের ক্লাবের কাছে সেমিফাইনালে হারল চেলসি
Image

দ্বিতীয় স্তরের ক্লাবের কাছে সেমিফাইনালে হারল চেলসি

স্টামফোর্ড, ১০ জানুয়ারি (হি.স.): চেলসির সময়টা ভালো যাচ্ছে না। লিগে পয়েন্ট টেবিলে রয়েছে ১০ নম্বরে। এই দুঃসময়ে আবার সেমিফাইনালের প্রথম লেগে হেরে গেল দ্বিতীয় স্তরের দল মিডলসবার্গের কাছে। ৩৭ মিনিটে মিডলসবার্গের হয়ে একমাত্র গোলটি করেন হেইডেন হ্যাকনে। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতে মিডলসবার্গের কাছে চেলসি হেরে গেল ১-০ গোলে। ফলে ফাইনাল ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে গেল তাদের কাছে।

শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিটের জন্য তাদের দ্বিতীয় লেগে অন্তত ২-০ ব্যবধানে জয় পেতে হবে। অথচ রিভারসাইড স্টেডিয়ামের এই ম্যাচে পুরো নিয়ন্ত্রণ ছিল চেলসির। চেলসি বল দখলে রেখেছিল ৭২ শতাংশ। চেলসির ১৮টি আক্রমণের বিপরীতে মিডলসবার্গ আক্রমণ করে মাত্র ৬ বার। অন-টার্গেটে শটও বেশি ছিল চেলসির (৫), মিডলসবার্গের ২।

Releated Posts

বর্ণবিদ্বেষী মন্তব্যে ক্ষুব্ধ এমবাপে, প্যারাগুয়ের সিনেটরের মন্তব্য থেকে দূরত্ব সরকারের

নয়াদিল্লি, ৭ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপেকে নিয়ে…

ByByNews Desk Jul 7, 2026

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026
Scroll to Top