News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রীর সম্পর্কে দেশের বাইরের কেউ কিছু বললে আমরা মেনে নেব না : শরদ পওয়ার
Image

প্রধানমন্ত্রীর সম্পর্কে দেশের বাইরের কেউ কিছু বললে আমরা মেনে নেব না : শরদ পওয়ার

মুম্বই, ৯ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে মালদ্বীপের নেতাদের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন এনসিপি প্রধান শরদ পওয়ার। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এনসিপি প্রধান পওয়ার বলেছেন, “তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং অন্য কোনও দেশের কোনও পদে অধিষ্ঠিত কেউ যদি আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করেন, আমরা তা মেনে নেব না। আমাদের প্রধানমন্ত্রীর পদকে সম্মান করতে হবে। প্রধানমন্ত্রীর সম্পর্কে দেশের বাইরের কেউ কিছু বললে আমরা তা মেনে নেব না।”

আইএনডিআই জোটের দলগুলির বৈঠক প্রসঙ্গে পওয়ার বলেছেন, “এটি একটি প্রাথমিক সভা এবং আজকের বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে। যখন বেশ কয়েকটি দল একত্রিত হয়, তখন আক্রমনাত্মক দাবি করা হয়, তবে প্রত্যেকের উচিত উপায় খুঁজে বের করা।” এনসিপি প্রধান একইসঙ্গে যোগ করেছেন, আমি মনে করি না কংগ্রেস আইএনডিআই জোটকে বাতিল করার চেষ্টা করছে।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top