News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রায় ৩৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই
Image

প্রায় ৩৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই

ধর্মনগর,৯ জানুয়ারি: উত্তর জেলা পুলিশ ইতিমধ্যেই নেশা বিরোধী অভিযানে বিশেষ সফলতা অর্জন করেছে। আজ অর্থাৎ মঙ্গলবার নেশা বিরোধী অভিযানে মোট সাত হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে দুইজনকে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর শহরের কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্তে আগের থেকেই উৎ পেতে বসেছিল পুলিশ। যথাসময়ে তিনজন নেশা কারবারি এলাকায় আসলেও দুইজনকে পুলিশ ধরতে পারে অপর একজন বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন, অসমের চানখিরার বাসিন্দা বাহার উদ্দিন (২৪),অসমের খালের বাসিন্দা সুলতান আহমেদ(২১)। দুজনের কাছ থেকে মোট সাত হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

জেলা পুলিশ সুপার ভানুপদ পদ চক্রবর্তী জানিয়েছেন, এই ইয়াবা ট্যাবলেট এতই ভয়ংকরী নেশা যে একবার গ্রহণ করলে তিন দিন পর্যন্ত নেশায় আসক্ত হয়ে থাকে। যে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এগুলির কালোবাজার মূল্য ৩৫ লক্ষ টাকার উপর। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। যে একজন পালিয়ে গেছে তাকেও অতিসত্বর ধরার ব্যবস্থা করা হচ্ছে।

Releated Posts

টাকারজলায় সংঘর্ষ, বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, আহত এসপি সহ একাধিক পুলিশ

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত লম্প্রাইকামি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

প্রচারের শেষ লগ্নে মোহনপুরে বড়সড় ভাঙন, ১০৭৩ ভোটার তিপ্রা মথায় যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনের প্রচারের একেবারে শেষ মুহূর্তে মোহনপুর মহকুমার অন্তর্গত ইউ.ডি নগর বাজার কাতালে বড়সড় রাজনৈতিক…

ByByReshmi Debnath Apr 10, 2026

নববর্ষের আমেজে বাজারে হালখাতা ও ইলিশ, তবে কমেছে ঐতিহ্যবাহী খাতার চাহিদা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। নববর্ষকে ঘিরে ইতিমধ্যেই বাজারে…

ByByReshmi Debnath Apr 10, 2026

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top