News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী
Image

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা সবাই এক। স্বেচ্ছায় রক্তদানই হচ্ছে মানবতা রক্ষা করার অন্যতম প্রধান উপায়। আজ আগরতলা পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত। এটি মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায় এবং মানুষের মধ্যে সেবার মানসিকতা জাগ্রত করে। তাই আরও বেশি করে মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ত্রিপুরায় স্বেচ্ছা রক্তদান এক সামাজিক আন্দোলনের রূপ লাভ করেছে। তিনি বলেন, সংকটাপন্ন ও মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই ব্লাড ব্যাংকগুলিতে পর্যাপ্ত রক্তের মজুত নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং তা কেবলমাত্র স্বেচ্ছা রক্তদানের মাধ্যমেই সম্ভব।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সারা দেশের সঙ্গে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রকে পাথেয় করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সার্বিক উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে চলেছেন। বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের মাধ্যমেই মানুষের মধ্যে এক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই নূতন ত্রিপুরা গড়ে উঠবে।

অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, রক্তদান আমাদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য। এর চেয়ে বড় দান আর নেই। ত্রিপুরায় স্বেচ্ছা রক্তদান আজ এক সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা পুরনিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসীম ভট্টাচার্য, শ্যামল কুমার দেব প্রমুখ। মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরটি পরিদর্শন করেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top