News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা
Image

কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা

আগরতলা, ২১ জুন: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রবিবার রাজ্যের ১০টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬-এর পুনঃপরীক্ষা। পরীক্ষাকেন্দ্রগুলির মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ৯টি এবং ধলাই জেলায় ১টি কেন্দ্র রয়েছে।

পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমার পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের পর জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “আজ নিট (ইউজি) পুনঃপরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা কেন্দ্রীয় বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। পরীক্ষার্থীরা দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যেই কেন্দ্রে প্রবেশ করেছে। বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা সঠিকভাবে কাজ করছে এবং জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-এর প্রতিনিধিদের তত্ত্বাবধানে পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

সরকারি সূত্রে জানা গেছে, রাজ্যজুড়ে প্রায় ৪,৫০০ পরীক্ষার্থী এই পুনঃপরীক্ষায় অংশগ্রহণ করছেন। পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে জেলা শাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ( বিএনএসএস)-এর ১৬৩ ধারায় বিশেষ নির্দেশ জারি করেন। নির্দেশ অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রের ১০০ গজের মধ্যে শুধুমাত্র বৈধ অ্যাডমিট কার্ডধারী পরীক্ষার্থী, শিক্ষক, পরীক্ষক এবং অনুমোদিত ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। পাশাপাশি, ওই এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করা হয়। এছাড়াও নিরাপত্তার স্বার্থে পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় নিরাপত্তারক্ষী ছাড়া অন্য কাউকে লাঠি বা অনুরূপ কোনো অস্ত্র বহনের অনুমতি দেওয়া হয়নি। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানান, “পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্য সব কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ( সিএপিএফ), ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এবং ত্রিপুরা পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।” প্রশাসনের দাবি, কড়া নিরাপত্তা ও সুসংগঠিত ব্যবস্থাপনার ফলে রাজ্যের সব পরীক্ষাকেন্দ্রেই নিট (ইউজি) ২০২৬-এর পুনঃপরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top