News Flash

Image

১৬৩০ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ১

আগরতলা, ৯ জানুয়ারি : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ। অসম-আগরতলা জাতীয় সড়কে আমবাসা থানাধীন বেতবাগান এলাকায় পুলিশের নাকা পয়েন্টে এক গাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৬৩০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাথে গাড়ির চালককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৬৩ লক্ষাধিক হবে বলে জানিয়েছেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়।

ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আজ সকালে অসম-আগরতলা জাতীয় সড়কে দিয়ে লরি করে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হবে। ওই খবরের ভিত্তিতে আমবাসা থানাধীন বেতবাগান এলাকায় পুলিশের নাকা পয়েন্টে উত পেতে বসে থাকে। তখন পিবি১৩বিসি৯৩৩৯ নম্বরের একটি লরিকে আটক করে। তাতে তল্লাশি চালিয়ে মোট ১ হাজার ৬৩০ কেজি গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, সাথে গাড়ির চালক গুরদ্বীপ সিংকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৬৩ লক্ষাধিক হবে বলে জানিয়েছেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top