News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূল ভবন রক্ষা করতে সর্বোত প্রয়াস জারি থাকবে ঃ মুকুল
Image

তৃণমূল ভবন রক্ষা করতে সর্বোত প্রয়াস জারি থাকবে ঃ মুকুল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ শাসক দল ভয় পেয়েছে তাই পুর নিগমকে দিয়ে তৃণমূল ভবন ভাঙ্গার নোটিশ জারি

শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুকুল রায়৷ ছবি নিজস্ব৷
শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুকুল রায়৷ ছবি নিজস্ব৷

করিয়েছে, কটাক্ষের সুরে বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়৷ শুক্রবার রাজ্য অতিথিশালায় সাংবাদিক সম্মেলনে মুকুলবাবু জানালেন, সিপিএম যে তৃণমূলকে ভয় পেয়েছে তা তাদের পদক্ষেপ থেকে স্পষ্ট৷ প্রসঙ্গত, রাজ্যে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের নব নির্মিত ভবনকে বেআইনী বলে ভেঙ্গে ফেলার নোটিশ জারি করেছে পুর নিগম৷ এবিষয়েই সিপিএমকে কটাক্ষ করে মুকুলবাবু বলেন, যেদিন তিনি প্রথম এরাজ্যে এসেছিলেন সেদিন ঐ ভবন ভেঙ্গে ফেলার নোটিশ জারি করা হয়েছিল৷ গতকাল ফের পুর নিগম নোটিশ জারি করেছে৷ তা থেকে স্পষ্ট তৃণমূল কংগ্রেসকে ভয় পাওয়াতেই এই ধরনের পদক্ষেপ নিচ্ছে শাসক দল৷ তিনি জানান, ঐ ভবনটিতে নতুন করে কোন নির্মাণ কাজ হয়নি৷ ফলে, ঐ ভবনকে বেআইনী বলে ভেঙ্গে ফেলার যে নোটিশ পুর নিগম জারি করেছে তার বিরুদ্ধে সমস্ত রকম ভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করবে৷ এই নোটিশের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আইনের দ্বারস্থ হবে সেই ইঙ্গিতও আজ মুকুলবাবুর বক্তব্যে মিলেছে৷
এদিন তিনি আরো জানান, ঝাঁকে ঝাঁকে মানুষ তৃণমূল শিবিরে যোগ দিচ্ছেন৷ সংযুক্ত জনতা দল এখন থেকে তৃণমূল কংগ্রেসের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবেন৷ এবিষয়ে সংযুক্ত জনতা দল তৃণমূল কংগ্রেস এক প্রস্তাব দিয়েছিলেন তা মেনে নেওয়া হয়েছে৷
এদিন তিনি আরো জানান, রাজ্যের উপজাতিভিত্তিক দলগুলিও ক্রমাগত তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছে৷ তবে, বুথ স্তরে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করে তোলাই এখন মূল লক্ষ্য৷ এজন্য তিনি দলের নেতৃবৃন্দদের রাজ্যের ৬০টি বিধানসভা আসনে বুথস্তরে দলের শক্তি বৃদ্ধির লক্ষ্যে ঝাপিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top