News Flash

  • Home
  • দেশ
  • মালদ্বীপ যাওয়ার সব বিমানের বুকিং বাতিল করল ভারতের ট্রাভেল এজেন্সি
Image

মালদ্বীপ যাওয়ার সব বিমানের বুকিং বাতিল করল ভারতের ট্রাভেল এজেন্সি

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): চাপ বেড়েই চলেছে । এবার মালদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের বুকিং বাতিল করল ভারতের জনপ্রিয় ভ্রমণ সংস্থা। ওই সংস্থার মালিক জানিয়েছেন, দেশের প্রতি আনুগত্য এবং সহানুভূতি থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

সম্প্রতি, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সৈকতে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আপত্তিকর মন্তব্য করেন ও তাতে সমর্থন জানান মালদ্বীপের তিন মন্ত্রী। এরপরই সমালোচনা শুরু হয়। সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং হয় ‘বয়কট মালদ্বীপ’ হ্যাশট্যাগ। প্রতিবাদ জানিয়ে লাক্ষাদ্বীপ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করতে শুরু করে বলিউডের একাংশ। মালদ্বীপের অর্থনীতি অনেকটাই ভারতীয় পর্যটকদের ওপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে ভারতের জনপ্রিয় অনলাইন ভ্রমণ সংস্থা মালদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের বুকিং বাতিল করেছে। ওই সংস্থার মালিক জানিয়েছেন, দেশের প্রতি আনুগত্য এবং সহানুভূতি থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

এদিকে, মালদ্বীপ সরকার প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও পরে সে দেশের বিরোধী দলগুলিও এই ইস্যুকে কেন্দ্র করে সরকারের সমালোচনা শুরু করে। মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি এবং আর এক প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাসিদ মোদীর সমালোচনা করা মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন। এরপরই চাপের মুখে মুইজু সরকার ওই তিন মন্ত্রীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, পর্যটন গন্তব্য হিসাবে মালদ্বীপ ভারতীয়দের মধ্যে একটি জনপ্রিয় স্থান। দেশটির পর্যটন মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপে ভারতীয় পর্যটকই সবচেয়ে বেশি ছিল।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top