News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইকে অম্বিকাপুরে সাদর অভ্যর্থনা
Image

মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাইকে অম্বিকাপুরে সাদর অভ্যর্থনা

রায়পুর, ৮ জানুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই সোমবার অম্বিকাপুর পৌঁছলে তাঁকে সাদর অভ্যর্থনা জানানো হয়। সোমবার মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই প্রথমবার অম্বিকাপুরের মা মহামায়া বিমানবন্দরে আসেন। তিনি এদিন প্রথমবারের মতো সুরগুজা অঞ্চলে পা রাখলে বিমানবন্দরে তাঁকে সাদর অভ্যর্থনা জানানো হয়। এদিন মুখ্যমন্ত্রী সাই-য়ের সঙ্গে উপস্থিত ছিলেন, দুই উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা ও অরুণ সাও এছাড়াও দলের বরিষ্ঠ আধিকারিক রাম প্রতাপ সিং।

এছাড়াও সোমবার বিমানবন্দরে বিষ্ণু দেও সাই-কে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী রাম বিচার নেতাম, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী লক্ষ্মী রাজওয়াড়ে, স্বাস্থ্যমন্ত্রী শ্যাম বিহারী জয়সওয়াল, অম্বিকাপুরের বিধায়ক রাজেশ আগরওয়াল, সীতাপুরের বিধায়ক রাম কুমার টপ্পো, লুন্দ্রার বিধায়ক প্রবোধ মিঞ্জ, বিধায়ক গোমতী সাই এবং সুরগুজার কমিশনার জিআর চুরেন্দ্র, আইজি মোহিত গর্গ, কালেক্টর ভোস্কর বিলাস সন্দীপন, এসপি সুনীল কুমার এবং জেলা পঞ্চায়েত সহ অন্যান্য বিশিষ্ট জনপ্রতিনিধিরা।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top