News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘রাজ্য সরকার চালু না করলে আমিই বার্ধক্য ভাতা দেব’ : অভিষেক
Image

‘রাজ্য সরকার চালু না করলে আমিই বার্ধক্য ভাতা দেব’ : অভিষেক

ডায়মন্ড হারবার, ৭ জানুয়ারি (হি.স.): ডায়মন্ড হারবারের সভা থেকে সরকারি ভাতা নিজেই দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের শাসক দলের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার পৈলানের সভা থেকে তিনি বলেন, ডায়মন্ড হারবার তাঁর পরিবার। এই লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষের দায়িত্ব তাঁর। তাই রাজ্য সরকার কোনও কারণে বার্ধক্য ভাতা চালু না করতে পারলে, সে দায়িত্ব তিনি নিজেই নেবেন।

রবিবার পৈলানের সভা থেকেই কার্যত লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ডায়মন্ড হারবার মডেলের সাফল্য তুলে ধরে বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। সঙ্গে স্পষ্ট করে দেন, যতদিন তিনি বেঁচে আছেন, ডায়মন্ড হারবারের মানুষকে কোনও কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা থেকে পরিকাঠামোগত উন্নয়ন, সবক্ষেত্রেই যে ডায়মন্ড হারবারই মডেল, তা আরও একবার মনে করিয়ে দেন অভিষেক। সেই সঙ্গে বার্ধক্যভাতা নিয়ে বড়সড় ঘোষণা করেন তিনি। কেন্দ্রকে খোঁচা দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলে দেন, “দেশে ১৪০ কোটির মধ্যে আট কোটি মানুষ রয়েছে যাদের বয়স ষাটের বেশি। কেন্দ্র সরকার চাইলে এদের সাহায্য করতে পারে না? তা না করে প্রধানমন্ত্রী বিমান কিনেছে ৮ হাজার কোটি দিয়ে। বিরোধী দলের অনেকে বলছিল কী করে বার্ধক্য দেয়, ইনকাম ট্যাক্স, ইডি নজর রাখবে। কিন্তু আমি যতদিন বেঁচে আছি, মানুষের কাজ আমি করব। তোমার যত ক্ষমতা আছে প্রয়োগ করে আমায় জেলে ঢুকিয়ে দেখাও। যতদিন বাঁচব, আমি আমার এলাকার মানুষের প্রতি দায়বদ্ধ। ৮, ৯, ১০-এর মধ্যে ৭৬ হাজার ১২০ জন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন। দু-এক মাস নয়। আজীবন পাবেন।”

এরপরই যোগ করেন, “আমার বিশ্বাস রাজ্য সরকার শীঘ্রই বার্ধক্য ভাতা শুরু করবে। আর রাজ্য কোনও কারণে শুরু না করতে পারলে যতদিন আমি বেঁচে আছি, চিন্তা করতে হবে না।” জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও তোপ তাগতে ছাড়েননি তিনি। বলে দেন, “বাংলায় হেরে গিয়ে বাংলার মানুষের ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি যতদিন বাঁচব, কাজ করে যাব। এটা আমার দায়িত্ব।”

Releated Posts

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026

পশ্চিমবঙ্গে গ্রেফতার তৃণমূল নেতার ঘনিষ্ঠের বাড়ি থেকে ৪ কোটি টাকার সোনার গয়না উদ্ধার

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত জেলা…

ByByNews Desk Jun 23, 2026

তিরুভাল্লুরে অ্যামোনিয়া গ্যাস লিক: মৃত বেড়ে ৯, হাসপাতালে এখনও বহু শ্রমিক

চেন্নাই, ২৩ জুন (আইএএনএস): তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়মের কাছে একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ ও রফতানি কারখানায় অ্যামোনিয়া…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top