News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জয়পুরের রাজ্যপাল
Image

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জয়পুরের রাজ্যপাল

জয়পুর, ৭ জানুয়ারি (হি.স.) : জয়পুরের রাজ্যপাল কালরাজ মিশ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। রবিবার সকালে রাজভবন বিশ্রামকক্ষে উভয়ের মধ্যে দেখা হয়। রাজ্যপাল প্রধানমন্ত্রীকে শাল পড়িয়ে শুভেচ্ছা জানান এবং রাজস্থানের বিখ্যাত মীনাকারি শিল্পের একটি স্মারক উপহার দেন। রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের উন্নয়ন এবং সাংবিধানিক সচেতনতার বিষয় সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

রাজস্থানে তিন দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। তিনি এখানে পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও ডিরেক্টর জেনারেলদের সম্মেলনে যোগ দিতে এসেছেন। রবিবার সম্মেলনের শেষ দিন। এই সফরকালে রাজভবনে থাকছেন প্রধানমন্ত্রী। সম্মেলনে যোগ দিতে রবিবার সকালে রাজভবন থেকে সরাসরি রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে যান মোদী। আধিকারিকদের সঙ্গে দুপুরের খাবার খান। তারপর বিকেল ৪টা ১০ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Releated Posts

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top