News Flash

  • Home
  • দিনের খবর
  • সন্দেশখালির ঘটনা গোটা দেশের জন্য চিন্তার : দিলীপ ঘোষ
Image

সন্দেশখালির ঘটনা গোটা দেশের জন্য চিন্তার : দিলীপ ঘোষ

খড়গপুর, ৭ জানুয়ারি (হি.স.): সন্দেশখালির ঘটনা গোটা দেশের জন্য চিন্তার। উদ্বেগ প্রকাশ করে বললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে বিজেপি কর্মীদের সঙ্গে চা চক্রের সময় সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, “বাংলার অবস্থা ভীষণ খারাপ। রাজ্যের মানুষ এই সরকারকে ভোট দিয়েছে। এই সরকার যা করছে, তার জন্য মানুষ শাস্তি দেবে। কেন্দ্রীয় সরকার পরামর্শ দেওয়ার কাজ করছে এবং আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সাহায্যের প্রস্তাব করছে…আমরা দেখতে পাচ্ছি, বাংলা এবং বাংলাদেশের সীমান্তে পরিস্থিতি দেশের নিরাপত্তার জন্য ভালো নয়।”

প্রসঙ্গত, সন্দেশখালিতে ইডি-র আধিকারিকদের ওপর হামলার নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, “তিনি এমনভাবে কথা বলছেন যেন এমন ঘটনা এই প্রথম ঘটছে। সন্দেশখালির ঘটনা দেশের জন্য চিন্তার। দেশের সীমানা নিরাপদ না থাকলে, সেখানে অসামাজিক গোষ্ঠী শাসন করে এবং সেখানে আইনশৃঙ্খলা না থাকলে তা উদ্বেগের বিষয়। রাজ্যে তাদের সরকার, তাদেরই ব্যবস্থা নিতে হবে। তাদের নিজেদের নেতারাই এটা করছে।”

এদিকে, ব্রিগেডে বামেদের সমাবেশ প্রসঙ্গে খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, বামেদের ব্রিগেড সমাবেশ বিধানসভার আগে করেছিলেন বামপন্থীরা। ব্রিগেড মাঠ ভরিয়েও দিয়েছিলেন কিন্তু একটা সিটও জিততে পারেনি। তৃণমূল তো ব্রিগেড করেইনি। বিজেপি করেছিল। ব্রিগেডে সমাবেশ করাটা বামপন্থীদের একটা ঐতিহ্য আছে বহু বছর ধরে। যতদিন পার্টি আছে এটা চেষ্টা করবেন ওনারা। গতবারে আইএসএফ- কংগ্রেসকে সঙ্গে নিয়েছিলেন।

Releated Posts

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026

গণতন্ত্র যে জনগণের, জনগণের দ্বারা ও জনগণের জন্য—ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় ফের প্রমাণিত: অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top