News Flash

  • Home
  • দিনের খবর
  • নবদ্বীপে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর
Image

নবদ্বীপে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

নদিয়া, ৬ জানুয়ারি (হি.স.) : নবদ্বীপ ব্লকের মুকুন্দপুর এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডে মুকুন্দপুর মাঠপাড়া এলাকায়।

পুলিশ জানায়, মৃত ওই বাইক আরোহীর নাম নাজির হোসেন শেখ। বয়স আনুমানিক ৪৮। তাঁর বাড়ি নবদ্বীপের পার্শ্ববর্তী কোতোয়ালি থানার আনন্দবাস গ্রামে।

ঘটনার জেরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপের পার্শ্ববর্তী কোতোয়ালি থানার আনন্দবাস গ্রামের বাসিন্দা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী নাজির হোসেন শেখ শুক্রবার গভীর রাতে বাইক চালিয়ে গৌরাঙ্গ সেতু রোড ধরে যাচ্ছিলেন। আনুমানিক রাত সাড়ে ১১টা নাগাদ মুকুন্দপুর মাঠ পাড়ার একটি কালভার্ট এর কাছে পিছন থেকে আসা একটি দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তার বাইকের পিছনে ধাক্কা মারলে, ঘটনাস্থলেই বাইক-সহ মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার টহলরত পুলিশ ভ্যান। এরপর আশঙ্কাজনক অবস্থায় নাজির হোসেন শেখকে উদ্ধার করে নিয়ে আসেন নবদ্বীপ হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় ঘাতক ওই গাড়িটিকে আটক করতে পারলেও চালক পলাতক বলে জানায় পুলিশ। শনিবার মৃত নাজির হোসেন শেখের দেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।

Releated Posts

ভাগলপুরে নির্বাহী আধিকারিক খুনে শোক, পরিবারকে ২৫ লক্ষ টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাটনা, ২৯ এপ্রিল (আইএএনএস): বিহারের ভাগলপুরে সুলতানগঞ্জ নগর পরিষদে গুলিবর্ষণে নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের হত্যার ঘটনায় গভীর…

ByByNews Desk Apr 29, 2026

ভোটের উত্তাপ ভবানীপুরে: কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘাতে

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ…

ByByNews Desk Apr 29, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, পশ্চিম সিংভূমের জঙ্গলে গুলির লড়াই

চাইবাসা (ঝাড়খণ্ড), ২৯ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে বুধবার সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র…

ByByNews Desk Apr 29, 2026

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top