News Flash

  • Home
  • দেশ
  • ভারতীয় রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন মোদীজি : নাড্ডা
Image

ভারতীয় রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন মোদীজি : নাড্ডা

পাঁচকুলা, ৬ জানুয়ারি (হি.স.): ভারতীয় রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। শনিবার হরিয়ানার পাঁচকুলায় বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা।

তিনি বলেছেন, “ভারতের রাজনৈতিক সংস্কৃতি ছিল জাতিভেদ, অনগ্রসর-অগ্রগতির ভিত্তিতে। বহুদিন ধরেই বিভাজনের রাজনীতি চলছিল। দেশে চলতে থাকে ভোটব্যাংকের রাজনীতি। কিন্তু প্রধানমন্ত্রী মোদী ভারতকে একটি নতুন রাজনৈতিক বার্তা দিয়েছেন – সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস – তবেই দেশ এগিয়ে যাবে।”
জে পি নাড্ডা আরও বলেছেন, “গত ১০ বছরে মোদীজি যেভাবে দেশকে শক্তিশালী করেছেন তা ইতিহাসে লেখা হবে সোনালী অক্ষরে।” নাড্ডা এদিন পাঁচকুলায় একটি রোড-শো করেন, উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারও।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top