News Flash

Image

রায়গঞ্জে গরু পাচারকারীকে ধরল বিএসএফ

দক্ষিণ দিনাজপুর, ৬ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন রায়গঞ্জ সেক্টরের অধীনে ১৩৭ তম ব্যাটালিয়নের (বিএসএফ) সদর দফতর পতিরামের সজাগ সীমান্ত কর্মীরা একজন ভারতীয় চোরাকারবারীকে গ্রেফতার করেছে। ধৃত পাচারকারীর নাম সোনারুদ্দিন মিয়া (২৮)। শনিবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, সোনারুদ্দিন একটি পিকআপ ভ্যান (ডব্লিউবি ৬১-এ ৪৩০৪) নিয়ে গঙ্গারামপুর থেকে ১৪ মাইল এলাকায় গবাদিপশু নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। তল্লাশিকালে পিকআপ ভ্যান থেকে দুটি গবাদিপশু উদ্ধার করা হয়। গবাদিপশু পরিবহনের ব্যাপারে কেউই যখন কোনো খাঁটি কাগজপত্র হাজির করতে পারেনি, তখন বিএসএফ দল সোনারুদ্দিনকে পাচারের অভিযোগে গ্রেফতার করে। গবাদি পশুসহ আটক সোনারুদ্দিনকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পতিরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top