News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রীয় সরকার পাটজাত পণ্যের রফতানি বৃদ্ধিতে বিশেষ জোর দিচ্ছে : পীযূষ গোয়েল
Image

কেন্দ্রীয় সরকার পাটজাত পণ্যের রফতানি বৃদ্ধিতে বিশেষ জোর দিচ্ছে : পীযূষ গোয়েল

কলকাতা, ৬ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় সরকার পাটজাত পণ্যের রফতানি বৃদ্ধিতে বিশেষ জোর দিচ্ছে। শনিবার কলকাতায় নিউটাউনে জাতীয় পাট পর্ষদ ও ভারতীয় পাট নিগমের নতুন পাটসন ভবনের উদ্বোধন করে এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থবর্ষে পাটের রফতানির পরিমাণ ছিল ৫৯০ কোটি। বর্তমানে তা বেড়ে ১৫০০ কোটিতে পৌঁছেছে।

পীযূষ গোয়েল বলেন, দেশের অর্থনীতিতে পাট শিল্পের বিশেষ ভূমিকা রয়েছে। কৃষক-সহ দরিদ্র মানুষদের অর্থনীতির ভীত হয়ে উঠেছে এই শিল্প এবং কেন্দ্রের মেক ইন ইন্ডিয়া কর্মসূচির বিশেষ উদাহরণ। তাই অর্থনীতির উন্নতিতে পাট শিল্পের উন্নয়ন বিশেষ জরুরী। মন্ত্রী জানান, ভারত বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৫০ শতাংশ পাট উৎপাদন হয়। ফলে কলকাতা পাট শিল্পের রাজধানীতে পরিণত হয়েছে। তাই দেশে পাট শিল্পের উন্নতিতে রাজ্য সরকারের সহায়তাও প্রয়োজন বলে তিনি দাবি করেন। আগামী ২০৪৭ সালে স্বাধীনতার ১০০ বছরে বিকশিত ভারত গড়ে তোলার সংকল্পে পশ্চিমবঙ্গকে এগিয়ে আসতে হবে বলে গোয়েল স্পষ্ট জানিয়েছেন। কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোস, মন্ত্রকের সচিব রচনা শাহ, জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Releated Posts

হরিয়ানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকে ধাক্কা বাসের; নিহত চালক ও কন্ডাক্টর, আহত ১৬ পর্যটক

জয়পুর, ১২ জুন (আইএএনএস) : হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় শুক্রবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী বাসের চালক ও…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ব্যাংকক থেকে মাদক পাচারের চেষ্টা, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার যুবতী; উদ্ধার ১১.৮২ কোটি টাকার হাইড্রোপনিক গাঁজা

মুম্বই, ১২ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল শুল্ক দফতর। ব্যাংকক থেকে ভারতে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top