News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুড়িগঙ্গা নদীর চড়ে জাহাজে বিধ্বংসী আগুন, মুহূর্তের মধ্যেই পুড়ে গিয়ে বিপুল ক্ষতি
Image

মুড়িগঙ্গা নদীর চড়ে জাহাজে বিধ্বংসী আগুন, মুহূর্তের মধ্যেই পুড়ে গিয়ে বিপুল ক্ষতি

কাকদ্বীপ, ৬ জানুয়ারি (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে লট নম্বর ৮ লাগোয়া সুন্দরবন পুলিশ জেলার এসপি অফিসের পেছনে মুড়িগঙ্গা নদীর চড়ে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী জাহাজ বিধ্বংসী আগুনে পুড়ে গেল। শনিবার সকালে আচমকাই আগুন লেগে যায় জাহাজটিতে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে জাহাজের ইঞ্জিন। খবর দেওয়া হয় দমকলে, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ বাহিনী।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে পণ্যবাহী এই জাহাজটির আন্ডার গ্রাউন্ডে প্রচুর তেল রয়েছে। অপরদিকে জাহাজটির রিপেয়ারিংয়ের কাজ চলার কারণে জাহাজটিতে প্রচুর পরিমাণে গ্যাসের সিলিন্ডারও ছিল। ইঞ্জিন থেকে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে গোটা পণ্যবাহী জাহাজটিতে। এই ঘটনায় বিপুল ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

হরিয়ানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ট্রাকে ধাক্কা বাসের; নিহত চালক ও কন্ডাক্টর, আহত ১৬ পর্যটক

জয়পুর, ১২ জুন (আইএএনএস) : হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় শুক্রবার ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী বাসের চালক ও…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ব্যাংকক থেকে মাদক পাচারের চেষ্টা, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার যুবতী; উদ্ধার ১১.৮২ কোটি টাকার হাইড্রোপনিক গাঁজা

মুম্বই, ১২ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল শুল্ক দফতর। ব্যাংকক থেকে ভারতে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top